আমার এই আঙিনায় সবাইকে স্নিগ্ধ সুন্দর সোনালী সকালের শুভেচ্ছা। আমি, শেখ আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ করেছি। সত্যকে ভালোবাসি, যা কিছ সুন্দর, যা কিছু সরল, তা আমাকে মুগ্ধ করে, টানে। জীবনের জটিল মানে কখনো খুঁজতে চাই না। কবিতা ভালোবাসি। মাঝে মাঝে গল্প লেখার চেষ্টা করি, হয়তো হয় না। এভাবেই জীবন চলে যাচ্ছে। জানি না এর গন্তব্য কোথায়, কখনো জানতেও ইচ্ছে করে না……
ঈদের (বিলম্বত) শুভেচ্ছা রইল।
অনেক দিন অফ নেট ছিলাম। আশা করি ভালো আছেন। শারদীয় শুভেচ্ছা
আমিন ভাই, কেন যেন আপনার ব্লগে ঢুকেই মন ভালো হয়ে গেলো। হেডার টা খুব সুন্দর। আর সেই সাথে শব্দগুলোও কেমন যেন স্নিগ্ধ টাইপ লাগলো।
নিয়মিত আসবো আশা রাখছি। আমার ব্লগ ঘুরে আসার জন্য ধন্যবাদ
অশেষ কৃতজ্ঞতা মাহমুদ ভাই। আপনার ব্লগটা অন্যরকম সুন্দর! আমিও এখন থেকে নিয়মিত যাবো সেখানে। শুভেচ্ছা
“এভাবেই জীবন চলে যাচ্ছে। জানি না এর গন্তব্য কোথায়, কখনো জানতেও ইচ্ছে করে না…”
একসময় এগুলো নিয়ে খুব মাথা ঘামাতাম, পরে দেখলাম যে আমার মত সাধারণ মানুষের এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। যেভাবে চলার ছক করে দেয়া আছে সেভাবেই চলবে জীবন, আমি কেবল রাশ টেনে ধরে গতির হেরফের করতে পারি… এর বেশি কিছু নয়! অসাধারণ মানুষ হলে হয়তো রাশ ছাড়াও হাতে অন্য আরো কিছু থাকতো…
যাই হোক এবার আসল কথা বলি – চমৎকার ব্লগ আপনার! বেশ ভালো লগলো!
খুব সুন্দর মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো লেগেছে জেনে, খুব খুশি হয়েছি। শুভেচ্ছা
আমিন ভাই, নেভিগেশন বারে ক্যাটাগরী লিংক কিভাবে অ্যাড করেছেন জানাবেন কি? জানালে খুশি হতাম। আমি অনেক চেষ্টা করেও করতে পারলাম না।
নেভিগেশন বার বলতে কি ‘হোম’ বারটি বুঝিয়েছেন? ক্যাটাগরি এখানে অ্যাড করতে হলে আপনাকে ‘অ্যাপিয়ারেন্স’ অপশনের ‘মিনাসে’ কাজ করতে হবে। এই লিংকটি দেখতে পারেন, http://en.support.wordpress.com/menus/
কাজে লাগল কিনা জানাবেন। শুভেচ্ছা।
ধন্যবাদ পেরেছি।
আপনাকে ধন্যবাদ
ভাইজান আপনার ব্লগটা বেশ ভাল আর তাছাড়া আপনার ব্লগের লোডিং স্পীডও বেশ ভাল।
অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা
আমিনুল ইসলাম ভাই আপনার ফেইসবুক আইডি টা দেন। কথা আছে।
tusin_ahmed@yahoo.com আমার ফেইসবুক আইডি….
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, আশা করি পেয়েছেন
আপনার ব্লগটা খুব ভাল লাগল। খুবই গোছানো। ভাল থাকবেন।
অনেক কৃতজ্ঞতা ভাই। শুভেচ্ছা।
আপনিও ভালো থাকবেন।
ঘুরে গেলাম আপনার ব্লগ-বাড়ি।
ঘুরে গেলাম আপনার ব্লগ-বাড়ি। শুভ কামনা প্রিয় আমিনুল ভাই
কৃতজ্ঞতা প্রিয় খালেদ ভাই। শুভেচ্ছা
আমার ব্লগে আপনি প্রথম যিনি কথা বললেন। ধন্যবাদ আপনাকে। নিয়মিত আমন্ত্রণ রইল। আসবেন।
প্রথমবারের মত আমার ব্লগে এলেন, এই জন্য স্বাগতম জানাচ্ছি। অবশ্যই যাবো। আপনিও আসবেন। শুভ কামনা
অনেকদিন পর আসলাম আমিন ভাই। দারুণ করে সাজিয়েছেন আপনার ব্লগটা আমিন ভাই
অনেক ধন্যবাদ নিবিড় ভাই। মহান বিজয় দিবসের শুভেচ্ছা
খুব সুন্দর আর সমৃদ্ধ একটা ব্লগ।
অনেক ধন্যবাদ। শুভ দুপুর
আপনে তো অনেক জ্ঞানী মানুষ…
আপনার সাইটের আউট লুক টা সুন্দর হয়েছে…ভালো লাগল…নিয়মিত আসার চেষ্টা করব…নিয়মিত লিখে যান…ভালো থাকবেন সব সময়…
হা হা হা

আমার ব্লগে স্বাগতম রাহাত ভাই। খুব খুশি হলাম আপনার উপস্থিতিতে। নিয়মিত আসার আমন্ত্রণ থাকল
শুভেচ্ছা। শুভ রাত্রি
আমিনুল, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
নতুন বছর আনন্দময় হোক।
শুভ কামনা।
তৌফিক ভাই, আপনাকেও ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরটি আপনাদের আরো সুখময় ও আনন্দের হোক, এই কামনা করি। শুভেচ্ছা
আমিনুল ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। শুভ হোক ২০১১।
ভাল থেক,বছরের প্রতিটা দিন তোমার জীবনে আনন্দ ও সফলতা বয়ে আনুক এই কামনা করি।
ভাবী, ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।
শুভ ও স্বপ্নীল হোক নতুন বছরের প্রতিটি দিন, এই কামনা করি। শুভেচ্ছা
আমিনুল একটা লেখার অনুরোধ তোমাকে করেছিলাম, মনে আছেতো। সেটার রিমাইন্ডার দিলাম।
তাপসদা মনে আছে। কিন্তু হঠাৎ করে পরীক্ষা পড়ে গেল
ভালো থাকবেন। শুভ রাত্রি
জীবনের জটিল মানে কখনো খুঁজতে চান না। কথাটা পষ্ট হলো না।
আপনি কি সুন্দর করে জটিল জীবনকে সহজ করে প্রকাশ করেন….
যে জীবন হাতের নাগালে হাতের স্পর্শে সহজ হয়ে উঠে, তাকে মনে হয় খুজতে হয় না। সে নিজেই সহজ অর্থ নিয়ে ধরা দেয়।
ভালো লাগল। নিজের সম্পর্কে এতো সুন্দর করে ক’জনই বলতে পারে।
শুভ কামনা।
কৃতজ্ঞতা সুজন ভাই। অনেক ভালো থাকবেন। শুভ সকাল