লিউ সিয়াওবো
২০১০ সালে শান্তিতে নোবেল বিজয়ী লিউ সিয়াওবো (Liu Xiaobo) চীনের একজন মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, মানবতাবাদী কবি ও সাহিত্যিক। তিনি ২০০৩ সাল থেকে সাহিত্যকদের আন্তর্জাতিক সংগঠন PEN এর চৈনিক শাখা Independent Chinese PEN Center এর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০০৯ সালে কাব্যে PEN/Osterweil পদক এবং একই বছর সাহিত্যে PEN/ Barbara Goldsmith Freedom পদক পান। ১৯৮৯ সালের ৪ জুনে চীনের তিয়েনআনমেন স্কয়ারে ছাত্রদের গণতন্ত্রের দাবীতে বিক্ষোভ আয়োজনের অন্যতম সংগঠক ছিলেন। বিস্তারিত পড়ুন


