কমরেডের হাত

হাত
শ্রমিকের হাত
ঘামে ভেজা শ্রমিকের হাত।
দেশকে এগিয়ে নিয়ে চল তুমি
সয়ে শত প্রতিঘাত
প্রতিঘাত।।

হাত
কৃষকের হাত
সোঁদা গন্ধমাখা কৃষকের হাত।
মানুষকে অন্ন যুগিয়ে চল তুমি
নিয়ে দারিদ্রের অভিসম্পাত
অভিসম্পাত।। বিস্তারিত পড়ুন

অনুরাধা


মনে আছে তোমার
দেবাশিষ আর হিমাদির কথা?
মনে পড়ে তোমার?
ঢাকা হলের ইট বাঁধানো পুকুড় ঘাটে
কত খুঁনসুটি হত ওঁদের
হল থেকে রান্না করা খাবার নিয়ে
হিমাদি খাওয়াতো দেবুদাকে।
তোমারও খুব শখ ছিল
আমি হিমাদি হই
আর তুমি দেবুদা। বিস্তারিত পড়ুন

তুমি আসবে বলে

তুমি আসবে বলে……

তুমি আসবে বলে ……
পূর্নতা পেতে চায় কবিতা
চোখের জলে ভেসে যায় জমাট ব্যর্থতা
আব্যক্ত ব্যথার অনলে দগ্ধ মন
স্বপ্ন খুঁজে ফেরে
অজস্র পথের মাঝে হাতড়ে বেড়ায়
চিরচেনা পথতারে
ধুলো পড়া স্মৃতি
চাপা পড়া নিঃশ্বাস
ফিরিতে চায় চুপিসারে……

হয় না তাহাদের ফেরা
পায় না চিরচেনা সে পথ
শুধু তুমি আসনি বলে……